ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

ঈদগাঁও বাজারে আ’গুন: পুড়ে গেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান

ঈদগাঁও বাজারে গভীর রাতে সংঘটিত এক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

শনিবার দিবাগত রাতে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের পূর্ব পাশে, আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মাইজপাড়া এলাকার আনোয়ারুল আজিমের পুত্র জাহেদ হোসেনের মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে একযোগে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চিরাই কাঠের দোকান থেকে সামান্য কিছু মালামাল উদ্ধার করা গেলেও কুলিং কর্নার ও ফার্নিচার দোকানের ফ্রিজ, আসবাবপত্র, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে পুরো বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন,“দোকানটি দুই দিন ধরে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। বিষয়টি অত্যন্ত রহস্যজনক।”

ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া বলেন,“ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ড নির্বাপণে ঘটনাস্থলে যাওয়ার পথে রামু থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি মেহেরঘোনা শাহ জাব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে সহায়তা করে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে এতে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও বাজারে আ’গুন: পুড়ে গেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬