ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী

ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার

কক্সবাজারের ঈদগাহে চাঞ্চল্যকর ফয়সাল মোহাম্মদ সেলিম হোসেন বাবু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আতাউল্লাহকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (৮ মে) রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আতাউল্লাহ ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর নাপিতখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে।

​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে ঈদগাহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাসের ঘোনা এলাকায় একদল সন্ত্রাসী সেলিমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর নিহতের মা বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

​হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার অন্যতম প্রধান আসামি আতাউল্লাহ সদর উপজেলার পিএমখালী এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাহ থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬