ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫

আসছে গ্রীষ্মকাল: এবারে রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধির আশংকা

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • 661

বেলা বাড়তেই সূর্যের তাপও বাড়তে থাকে। বুঝায় যায় চৈত্র চলছে বর্ষপঞ্জিতে, তাই প্রকৃতিতে সূর্যের কাঠফাটা রোদ! বসন্তের বিদায় ঘনিয়ে আসছে, আর কদিন পরেই নতুন বর্ষ, সাথে আসছে গ্রীষ্মকাল।

আসন্ন গ্রীষ্মকালে, তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা ক্রমশ বাড়তে থাকবে। বাড়বে গরমও।

কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে জানান, বর্তমানে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল সমূহ অর্থাৎ সিলেট, রাজশাহী,খুলনাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হতেও দেখা গিয়েছে।

তবে দক্ষিণাঞ্চল অর্থাৎ কক্সবাজারসহ পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে  বাড়তে পারে গরমের তীব্রতা। গরমের সংকেত শুরু হয় মার্চের মাঝামাঝি থেকে, জানান আবহাওয়াবিদ।

বজ্রসহ বৃষ্টির কোন আশঙ্কা নেই জানিয়ে আব্দুল হান্নান বলেন, “গ্রীষ্মের শুরুতে কালবৈশাখী বা বজ্র ঝড় হওয়ার বিষয়টি স্বাভাবিক। তবে কক্সবাজারের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।”

তিনি আরও বলেন, আগামী ২৫-২৮ মার্চের দিকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া এপ্রিলের শুরুতে বাতাসের প্রকোপ কমলে তার প্রভাব তাপমাত্রার উপর পড়বে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

আসছে গ্রীষ্মকাল: এবারে রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধির আশংকা

আপডেট সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫