ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার ফালংজিতে শুরু হলো “থানগ্রেং” পা ফোলা কি গুরুতর কোনো রোগের লক্ষণ নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স
রামুতে বাস-কার্ভাড ভ্যানের সংঘর্ষ

বাবা-ছেলেসহ নিহত তিন, আহত ১০

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা ছেলেসহ তিন জনের প্রাণহানি হয়েছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার তথ্য দিয়েছে সেখানে কর্তব্যরত চিকিৎসক।

ওসি নাসির উদ্দিন জানান, নিহতরা হলেন- কক্সবাজারের পিএমখালীর দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুব উল্লাহ (৫৫) ও তার ৯ বছরের শিশু সন্তান মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাসির উদ্দীন বলেন, “ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে চট্টগ্রামগামী পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসটি উলটে সড়কের পাশে পড়ে যায়। নিহতরা সকলেই বাসটির যাত্রী।”

এদিকে হাসপাতালে উপস্থিত কক্সবাজারের পিএমখালীর স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত হাবিবউল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান পড়েন চট্টগ্রামের একটি মাদ্রাসায়। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন হাবিব উল্লাহ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. তৈয়বুর রহমান বলেন, নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে বাস-কার্ভাড ভ্যানের সংঘর্ষ

বাবা-ছেলেসহ নিহত তিন, আহত ১০

আপডেট সময় : ১০:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫