ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

টেকনাফে বন্যা দুর্গতদের পাশে এনসিপি, ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১২:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • 507

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত টেকনাফ উপজেলার প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে ছুটে গেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৩টায় হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর লামার পাড়া, হোয়াব্রাংয়ের স্লুইচ পাড়া, পুরাতন বাজারের গুদাম পাড়া, সাবরাং এবং আশেপাশের প্রত্যন্ত এলাকায় প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, চিনি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় ও জরুরি খাদ্যসামগ্রী। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তারা নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

এনসিপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই দলের মূল মানবিক আদর্শ। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এনসিপির সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং তরুণ সমাজকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও প্রান্তিক মানুষদের মুখে সাময়িক হাসি ফুটেছে।

স্থানীয়দের অনেকেই এনসিপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনকেও এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট

টেকনাফে বন্যা দুর্গতদের পাশে এনসিপি, ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১২:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫