ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা স্ত্রীর পাতা ফাঁদে অপহরণ, অপহৃতদের হাতে প্রাণ গেল তিন অপহরণকারীর কক্সবাজার সরকারি মহিলা কলেজে উশো-কারাতে ক্লাবের উদ্বোধন প্রফেসর আখতার বাদী: কক্সবাজারের দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন

কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন : সভাপতি রনি, সেক্রেটারি সাজেদুল

‎ঢাকাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অন্যতম অরাজনৈতিক ছাত্রসংগঠন ‘কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোরশেদ আলম রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজেদুল করিম। তারা উভয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

‎এই সংগঠন দীর্ঘদিন ধরে ঢাকায় অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের মাঝে একতা, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎কমিটি গঠনের পর সভাপতি মোরশেদ আলম রনি বলেন, “আমরা কক্সবাজার জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।”
‎সাধারণ সম্পাদক সাজেদুল করিম বলেন, “এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

‎উল্লেখ্য, কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষাবিষয়ক সহযোগিতা, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।

‎নতুন কমিটির আত্মপ্রকাশে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব হবে—এমনটাই প্রত্যাশা কক্সবাজার জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রসমাজের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন : সভাপতি রনি, সেক্রেটারি সাজেদুল

আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫