ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার

রামুর খুনিয়া পালংয়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : যুবক নিহত

  • আহসানুল হক
  • আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • 824

রামুর খুনিয়া পালংয়ে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে খুনিয়াপালং সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছে। যেখানে ১ জনের অবস্থা আশংকাজনক।

আহত অবস্থায় ৩ জনকেই সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মেহেদী হাসান অপি । তার নিজবাড়ী চাঁদপুর। বাবার চাকরির সুবাদে তারা উখিয়ার কুতুপালং এ বসবাস করে আসছে। সে তার বাবামঞ্জুর আহমেদের একমাত্র পুত্র সন্তান।

নিহত মেহেদী হাসানের সহপাঠীরা টিটিএনকে জানান, হঠাৎ করে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে ছুটে আসেন।

তার সহপাঠী মো সোহাইবুল ইসলাম বলেন, ” মেহেদী হাসান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১৬ ব্যাচের শিক্ষার্থী। বাবার দীর্ঘদিন চিকিৎসা শেষে বাবাকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনার শিকার হন। তারা পিতা পুত্র দুজনই ছিল সিএনজিতে। মেহেদী হাসানের পিতাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেদী হাসানের অপর এক সহপাঠী জয়নুল আবেদীন টিটিএনকে জানান, আমরা শোনা মাত্রই হাসপাতালে ছুটে এসেছি। এসে দেখি মেহেদী হাসান আর আমাদের মাঝে নেই। তার পিতাকে আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ :

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট

রামুর খুনিয়া পালংয়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ : যুবক নিহত

আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫