ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২ উখিয়ায় সহযোগী সংগঠনের চার নেতা ইউনিয়ন বিএনপির পদে! উখিয়ায় বিএনপির আট ইউনিয়ন কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম বাজারঘাটায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের বিশ হাজার টাকা জরিমানা ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে দিলেন ওসি! পাটের ব্যাগে ৩৮ হাজার ইয়াবা,আলীর জাহালে যুবক আটক রামুতে আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঈদগাঁওতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধুর

বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নারী সংস্কার কমিশন বিতর্কিত। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে। কারণ তারা দেশের মানুষের মূল্যবোধের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদন’সহ কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে হেফাজত।

মামুনুল হক বলেন, ‘নারী সংস্কারের নামে ইসলামকে কটুক্তি করা হয়েছে। হেফাজত সব সময় নারীদের সম্মান দেয়। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামবো।’ বহুত্ববাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, ‘আলেমদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্টদের আমলে দায়ের করা মামলা আগামী দুই মাসের মধ্যে প্রত্যাহার না করলে আমরা যা করার করবো।’

মামুনুল হক অভিযোগ করেন, ‘বিগত সরকার জঙ্গিবাদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক আলেমকে কারাগারে নিয়েছে। তাদের মুক্তি দিতে হবে।’ তিনি শাপলা চত্বরে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে বেওয়ারিশ লাশের পরিচয় নিশ্চিত করতে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইসলাম ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। ইসলামবিরোধিরাই স্বাধীনতাবিরোধী। তাদের যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিরোধ করতে হবে।’

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা

বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫