ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি

রাজনীতি নিয়ে কথা কাটাকাটি, ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। সে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, তিনি জানান কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রশিদ কে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

প্রত্যক্ষদর্শী জানায়, উভয়ের পারিবারিক পুকুরপাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিল এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল রশিদকে আঘাত করে, পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল ধারালো লোহার রট দিয়ে রশিদকে পিটিয়ে আঘাত করে।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনীতি নিয়ে কথা কাটাকাটি, ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫