ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

গত (৪ আগস্ট ২০২৪) ঈদগাঁও থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাত ২টায় ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম গজালিয়া ব্রিজের নীচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে উপরোক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।যার মধ্যে রয়েছে ১ টি দু-নলা বন্দুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক, ২টি গামবুট, ১টি রেলিংপাইপ, ১টি লেগগার্ড ও অস্ত্রের ২ টি সিনিং।এছাড়াও জব্দ করা এ অস্ত্র কারা ফেলে গেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

স্থানীয়রা বলেন, জুলাই বিপ্লবের শেষদিনে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে ঈদগাঁও থানার সামনে অসংখ্য বিক্ষোভকারী আহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

যেখনে জুলাই অভ্যুত্থানের ৮মাসেও পুলিশ লুটকৃত এ অস্ত্রের কোনো তথ্যই পাইনি সেখানে ৯ নং ওয়ার্ড গজালিয়ায় ফেলে রাখা পরিত্যক্ত অস্ত্রের খবর ৮ নং ওয়ার্ডের মেম্বার নাঈমুল ইসলাম কিভাবে জানলেন এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাঈমুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদগাঁও জাগির পাড়ায় তিনি একটি সালিসি বৈঠকে ছিলেন এসময় তার ওয়ার্ডের ফাইজুল করিম নামে এক যুবক তাকে কল দিয়ে জানান ব্রীজের নিচে সন্দেহ জনক একটি বস্তা দেখা যাচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক সালিসে বসা সমস্ত ব্যক্তিবর্গ সহ্ সেখানে গিয়ে উপস্থিত হন তিনি। এরই মধ্যে ঈদগাঁও থানা পুলিশকে ইনফর্ম করা হলে তারাও মুহুর্তেই ঘটনাস্থলে পৌছান। পরে স্থানীয়দের সামনে বস্তা খুলে উদ্ধার করা হয় এসমস্ত অস্ত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান

ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

আপডেট সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫