ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী?

চকরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

পরীক্ষার নামে টাকা আত্মসাৎ,শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে অশালীন ও বৈষম্যমূলক আচরণসহ নানা অভিযোগ তুলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নুসরাত জাহানের পদত্যাগের দাবীতে শিক্ষকদের কর্মবিরতি ও ছাত্ররা মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার ৬ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে ও মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।।

কর্মসূচিতে চকরিয়া সরকারি কলেজের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
আন্দোলনের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় ৩ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিলো। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সেইসাথে বন্ধ থাকে কলেজের পাঠদান।

বিক্ষোভ চলাকালে ভারপাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেয়।আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন,অধ্যক্ষ নুসরাত জাহান অধ্যক্ষের
অযোগ্য তিনি অদক্ষ ও দুর্নীতিবাজ। তাকে যতক্ষণ পর্যন্ত অধ্যক্ষের পথ থেকে সরানো হবে না তারা কর্মবিরতি পালন করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন-অধ্যক্ষ নুসরাত জাহান পূণরায় নির্বাচনী পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছথেকে টাকা নিয়েছেন।
তিনি অভিভাবক শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন।এছাড়া কলেজ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার মতো দুর্নীতিবাজ অধ্যক্ষের আমরা অপসারণ চাই।

দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়।

এ ব্যাপারে বক্তব্য নিতে
কলেজের অধ্যক্ষ নুসরাত জাহানকে একাধিক বার
ফোন করা হলেও তিনি কল না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫