ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কক্সবাজারের সন্তান ওয়াহিদ সরওয়ারের ভারতে পিএইচডি ডিগ্রি অর্জন সীমান্তে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩ নিবন্ধন পেল ঈদগাঁওর আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড মগনামায় জেলে কার্ড নিয়ে চেয়ারম্যানকে হেনস্তা-গালমন্দ পেকুয়ায় যাত্রীবেসে টমটম ছিনতাই ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বিএনপির সভাপতি’কে চাঁদা আদায়ে বাধা; মেম্বারের উপর হামলা

কক্সবাজার সদরের খুরুশকুলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে পানির লাইন দেওয়ার কথা বলে ঘর প্রতি ১হাজার টাকা করে চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাওয়াই হামলার শিকার হয়েছে ৯নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল সোহেল।

গতিরোধ করে হামলা, মারধর ও ত্রাস সৃষ্টির অভিযোগে খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম ছিদ্দিকী ও নুরুল আলমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে হামলার শিকার ঐ ইউপি সদস্য।

মামলার সূত্রে জানা যায়, খুরুশকুল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ঐ প্রকল্পের সভাপতি ছিল সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাজাহান ছিদ্দিকী। জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার কারণে সেই চেয়ারম্যান আত্নগোপনে চলে গেলে। তার পক্ষ হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারই আপনছোট ভাই শাহ আলম ছিদ্দিকী ও নুরুল আলম সহ কয়েকজন মিলে পানির লাইন দেওয়ার কথা বলে ঘর প্রতি হাজার টাকা করে আদায় করে আসছে।

স্থানীয়রা এ বিষয়ে মেম্বার সোহেলের কাছে জানতে চাইলে সেই এখানে টাকা নেওয়ার কোন নিয়ম নেই বলে জানান তাদের। পরে সে এসব টাকা নেওয়ার বিষয়ে চাঁদার টাকা জমাদার স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার কাছ থেকে ও জড়িত ব্যক্তিদের থেকে খোঁজখবর নিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।
এনিয়ে গত ১৬ মার্চ বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে স্থানীয় টাইম বাজারে তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর করে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম সিদ্দিকীসহ তার লালিত সন্ত্রাসী বাহিনী। ঘটনাস্থলে শাহ আলম ছিদ্দিকী ধারালো ছুরি দিয়ে চোঁখের উপরে গুরুত্বর জখম করে ও নুরুল আলম নগদ টাকা ছিনিয়ে নেন মেম্বার ইসমাইল সোহেলের।
এ-সময় তারা জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। এতে টাইমবাজার এলাকায় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

পরে স্থানীয়রা আহত অবস্থা ঐ মেম্বারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে গত ১৭ মার্চ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন হামলার শিকার ইউপি সদস্য সোহেল। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ, কক্সবাজার সদর মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।

এ-বিষয় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম সিদ্দিকী জানান,এটা ওদের ভাইয়ে ভাইয়ে মারামারি। আমি চাঁদাবাজি করতে যায়নি। সোহেল মেম্বার চাঁদাবাজি করতে গেছে। আমি খুরুশকুল বিএনপির বর্তমান প্রেসিডেন্ট। ১ হাজার টাকার জন্য কেন এসব করব। সরকারি কাজে বাঁধা দিয়েছে সোহেল মেম্বার। আমি গিয়ে কাজ চালু করছি আবার।
ওখানে যে টাকা নিচ্ছে সেটা বৈধ নাকি অবৈধ আমি জানি না।
আমার নামে মামলা হয়নি, অভিযোগ করছে মাত্র।
তদন্ত দিয়েছে ওসি সাহেবকে।

আপনারা সাংবাদিকরা সম্ভ্রান্ত ফ্যামেলির মানসম্মানি মানুষকে নিয়ে এটা ঐ করেন টা কি? একজন টুকাই এর পক্ষ হয়ে কথা বলেন। এটা করবেন ঐ টা করবেন। এটা নাকি আপনাদের সাংবাদিকতা। এসময় সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির সভাপতি’কে চাঁদা আদায়ে বাধা; মেম্বারের উপর হামলা

আপডেট সময় : ০৫:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫