ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে

পিকিং ইউনিভার্সিটির ডক্টরেট সম্মাননা পাচ্ছেন প্রধান উপদেষ্টা

চীনের পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট সম্মাননায় ভূষিত করবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সফরকালে তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব ।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেই সফর নিয়ে বৈঠক হয়। আগামী ২৭ মার্চ প্রফেসর ইউনুস বোয়াও ফোরামে কথা বলবেন, সেখানে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এই ফোরামে অনেক শীর্ষ নেতা থাকেন, অনেক বড় বড় কোম্পানির সিইও অংশ নেন। আমরা আশা করছি, চীনের বড় বড় প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাইডলাইনে হতে পারে। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীনের প্রেসিডেন্টের শি জিং পিনের সঙ্গে ২৮ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চীনের সঙ্গে আমাদের যত ইস্যু আছে সেসব নিয়ে সেখানে আলাপ হবে। এখানে মূল ফোকাস হবে চীনের সঙ্গে মিশে বাংলাদেশের শিল্পায়নের জন্য একটা বড় ম্যানুফেকচারিং হাব তৈরি করতে সম্পর্কটাকে আমরা এক নতুন উচ্চতায় নিতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন গত ৫০ বছরে বাংলাদেশি নেতার এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা এখানে প্রতিস্থাপন করে। এটা নিয়ে জাতিসংঘে চীনের ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হয়েছিল। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে চীনের সোলার কোম্পানিগুলো যেন বাংলাদেশে বিনিয়োগ করে। চীনের সোলার কোম্পানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের এখান থেকে রফতানি করলে সেরকম কিছু হবে না। তার আমন্ত্রণে সাড়া দিয়ে দুটি কোম্পানি বাংলাদেশে অফিস চালু করবে। খুব দ্রুত তারা ম্যানুফেকচারিং প্লান্টও করবেন। তার মধ্যে একটা হচ্ছে লংগি, তারা বিশ্বের বড় একটি সোলার প্যানেল প্রস্তুতকারক কোম্পানি। বিশ্বে যত সোলার প্যানেল তৈরি হয় তার ৭০ শতাংশই তারা প্রস্তুত করে। আশা করছি তারা এদেশে কাজ শুরুর পর কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশের এক্সপোর্ট পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পিকিং ইউনিভার্সিটির ডক্টরেট সম্মাননা পাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫