ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ‍উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। এই পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সাভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপ-প্রেস সচিব বলেন, সারা দেশের মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন। ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।

আজাদ মজুমদার বলেন, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ এবং ফ্যাক্ট নিয়ে কথা বলবেন আইজিপি। মাঠ পর্যায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তার ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তারা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্রাকিং বেইজড পুলিশিং, শিল্প পুলিশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনো এ ধরনের সভা হয়নি।

উপ প্রেস-সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার পুলিশ প্রধানকে উদ্দেশ্য করে কিছু দিক নির্দেশনা দেয়। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫