ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের ইন্তেকাল জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সারাদেশে বৃষ্টির আভাস টেকনাফের বাহারছড়ার রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম আটক মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী

ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয়

উখিয়ার ইনানীতে বসত ভিটায় গভীর নলকূপ স্থাপনকালে মাটির নিচ থেকে উদগীরিত গ্যাসে সৃষ্ট আগুন ১৬ ঘন্টা পরও বন্ধ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মিরা।

রাতে বাপেক্সের দুই সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস. এম. নাফিফুন আরহাম জানান, গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। এই লেয়ারে গ্যাস শেষ হয়ে গেলল আগুন আপনাআপনিই নিভে যাবে। আর যদি জোর করে আগুন নেভানের চেষ্টা করে মাটির নীচে আগুন ছড়িয়ে যেতে পারে। তাই গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। তবে দুইশো থেকে দুইশো মিটার এলাকা আইসোলেটেড রাখতে হবে তথা বসতি আর জনসমাগম থাকতে পারবে না। আগুনের নিভে যাওয়ার পার বাকী ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ঘটনার খবর শুনে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে দশটা) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে সন্ধ্যার পর নলকূপের গভীর থেকে গ্যাসের উদগীরণ সকালের চাইতে পরিমানে বেশী বলে স্থানীয়রা জানিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বসত ভিটায় নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে স্বয়ংক্রিয় বিস্ফোরণে আগুনের এই ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উখিয়ার স্টেশন অফিসার সাইদুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে ছোট ইনানী এলাকায় স্থানীয় জনৈক মোহাম্মদ আব্দুল্লাহ’র বসত ভিটায় গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। এক পর্যায়ে আকস্মিক নলকূপ থেকে গন্ধযুক্ত গ্যাস বের হওয়ার সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

সাইদুল ইসলাম জানান, “ ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে খবর অবহিত করা হয়েছে।

এদিকে আগুনেরবিস্তার বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে।

অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর

ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয়

আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬