কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কক্সবাজার জেলা শাখার বর্তমান সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালযের কালেক্টরেট সহকরী সমিতির আহবায়ক
জোবাইর রাসেলের পিতা ও অবসরপ্রাপ্ত সহকারী ভুমি কর্মকর্তা (তহসিলদার) আবদুল গফুর কুতুবী আর নেই । তিনি রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মরহুম আবদুল গফুর কুতুবী ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
সোমবার (২৬ অক্টোবর) জোহরের নামাজের পর কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বার্তা পরিবেশক: 























