ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে শুভ প্রবারণা পূর্ণিমা আজ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   সংকটের চাপে কক্সবাজারের মানুষ ও রোহিঙ্গাদের টিকে থাকার লড়াই মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম

ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার

কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের ঢালা এলাকায় সংঘটিত ডাকাতির মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মো. ইমাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-১৫।

২৪ অক্টোবর বিকেলে রামুর ঈদগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামুর ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ অফিসের সামনে অভিযান চালানো হয়। এই বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দেহভাজন ডাকাত মো. ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত মো. ইমাম হোসেন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় এর আগে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই

ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬