সেন্টমাটিনে জাহাজ চলাচল শুরু হওয়ার ২য় দিনে দ্বীপের তীরে ভীড়েছে নতুন করে ২ টিসহ ৩ জাহাজ। বার আউলিয়ার পাশপাশি এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ জাহাজে করে শুক্রবার কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিটএর ঘাট থেকে সেন্টমার্টিন গেছেন ১ হাজার ৫৫৪ জন পর্যটক।
বৃহস্পতিবার এমভি বারো আউলিয়া ৮৩৬ জন পর্যটক নিয়ে ৯ মাস পর প্রথম সেন্টমার্টিন যায়।
জাহাজের ভাড়া আসা-যাওয়ায় শ্রেনী ভেদে ৩৪ শ টাকা থেকে শুরু হয়ে ১৮ হাজার টাকা পর্যন্ত প্রতিজন।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে, মার্চের ১৫ তারিখ পর্যন্ত রাত্রিযাপনের সুযোগ থাকছে এবার।
মো: লোকমান: 



















