ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার

৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর!

কক্সবাজারের ঈদগাঁও থানা হেফাজত থেকে পালিয়ে গেছে ১৬ বছর বয়সী এক কিশোর। ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। শুক্রবার (২৩ অক্টোবর) প্রস্রাব করার কথা বলে সে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পলাতক কিশোরের নাম আব্দুল্লাহ (১৬)। সে রামু উপজেলার উমখালী সওদাগরপাড়ার কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাকে থানার হেফাজতে রাখা হয়।

শুক্রবার থানা হাজতের সেলঘরে থাকা অবস্থায় প্রস্রাব করার কথা বলে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানা হেফাজত থেকে আটক ব্যক্তির পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে।

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক কিশোরকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর!

আপডেট সময় : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬