ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস

মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট!

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভ-সংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকার প্রায় ৮০০ মিটার সৈকতকে ‘প্রাইভেট বিচ’ বা ব্যক্তিগত সৈকত হিসেবে প্রচার করে পর্যটন ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ‘বেলাভূমি ভিলা অ্যান্ড রিসোর্ট’-এর বিরুদ্ধে। সৈকতের বালিয়াড়িতে যাতায়াতের জন্য নিজেদের অতিথিদের দুটি পথ তৈরি করে সেখানে মাছ ধরার ট্রলার সাজিয়ে ‘সাম্পান বিচ’ নাম দেওয়া হয়েছে। পাশাপাশি বালিয়াড়িতে তাঁবু টাঙিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে।

রিসোর্টটির ফেসবুক পেজে ‘আওয়ার প্রাইভেট বিচ, আওয়ার এস্কেপ’ শিরোনামে সৈকতের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রচারণায় সৈকতটিকে প্রতিষ্ঠানের ব্যক্তিগত বিচ হিসেবে তুলে ধরা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসোর্ট কর্তৃপক্ষ সৈকতের সামনের অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। সেখানে স্থানীয়দের অবস্থানেও বাধা দেওয়া হয়। তাঁদের দাবি, উন্মুক্ত সৈকতকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে বাণিজ্যিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, সংকটাপন্ন এলাকার সৈকতকে নিজেদের বলে প্রচার করে পরিবেশের ক্ষতি ও বাণিজ্যিক কার্যক্রম চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, সৈকত রাষ্ট্রের মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ। একে ‘প্রাইভেট বিচ’ হিসেবে প্রচার করা ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকায় বেলাভূমি রিসোর্টের নাম পাওয়া যায়নি। কউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ জসিম উদ্দিন জানান, মেরিনড্রাইভের পাশে অনুমোদনহীন স্থাপনাগুলো চিহ্নিত করতে ডিজিটাল জরিপ চলছে। সংশ্লিষ্টদের নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ইসিএভুক্ত এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ বা সৈকত দখল করে ব্যবসার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার না করে বেলাভূমি রিসোর্টের জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম আরিফ বলেন, তিনি সম্প্রতি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অতিথিদের কেউ কেউ ভিডিওতে সৈকতটিকে ‘প্রাইভেট বিচ’ বললে সেটি তাঁদের বিষয়। তাঁর দাবি, রিসোর্টের অনুমোদনসংক্রান্ত কাগজপত্র নিয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বেলাভূমি রিসোর্টের কাছাকাছি টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা

মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট!

আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬