টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তালবীজ রোপণ
কর্মসূচির ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ‘বজ্রপাত’ শব্দের পরিবর্তে ‘বীর্যপাত’ উচ্চারণ করেন বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। তিনি তালগাজ বজ্রপাত থেকে রক্ষা করে, এই কথা বলতে গিয়ে বলেন,তাল গাছ বীর্যপাত থেকে রক্ষা করে।
জানা যায়, সাবরাং ইউনিয়ন পরিষদে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনীক চৌধুরী। অনুষ্ঠানে ইউএনওর পাশে বসে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের ওই শব্দের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকে তাঁর বক্তব্যের সমালোচনা করছেন। কেউ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হিসেবে দেখছেন, আবার কেউ জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন।
জনপ্রতিনিধিরা বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁদের শব্দচয়ন ও উপস্থাপনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এমন প্রত্যাশার কথাও উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
নিজস্ব প্রতিবেদক 






















