ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বসতঘর থেকে উদ্ধার কিং কোবরা, জাহাজপুরায় বনে অবমুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্ণের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় ডেকে এনে এক দোকান কর্মচারীকে মারধর ও প্রায় ৫ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান কর্মচারীর নাম আরফাত হোছাইন। তিনি কক্সবাজারের ঈদগাঁও এলাকার একটি ওষুধের দোকানের কর্মচারী। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
মারধরে আহত হয়ে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযুক্ত জামায়াত নেতার নাম ফখরুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর চকরিয়া পৌরসভা শাখার নায়েবে আমির। মারধরের সময় তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী ছিলেন।
আরাফাত হোছাইনের অভিযোগ, ঈদগাঁও এলাকায় ‘এশিয়া রেস্টুরেন্ট’ ও ‘কিং ফার্মেসি` নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ফখরুলের সঙ্গে দুই ব্যক্তির চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী অপরপক্ষের বেশ কিছু পাওনা থাকলেও তা পরিশোধ করেননি। এ বিষয়ে অপরপক্ষকে দেওয়া একটি চেক প্রত্যাখাত হওয়ায় তাঁরা আইনি নোটিশ পাঠান। এতে ক্ষিপ্ত হন ফখরুল।

আরাফাত বলেন, গতকাল এ বিষয়ে মধ্যস্ততা করতে সহযোগিতা করার জন্য তাঁকে আরিফ নামে এক ব্যক্তির মাধ্যমে ফোনে চকরিয়ায় ডেকে নেন ফখরুল। সন্ধ্যায় চকরিয়া পৌঁছাতেই তাঁর ওপর হামলা ও মারধর করেন ফখরুল, তাঁর সহযোগী আরিফসহ ৮/১০ জন ব্যক্তি। মারধরের পর তাঁকে ওই এলাকার একটি ভবনের কক্ষে প্রায় ৫ ঘন্টা আটকে রাখা হয়। পরে একটি স্ট্যাম্পে সই নিয়ে তাঁকে ছেড়ে দেন হামলাকারীরা।

অভিযোগের বিষয়ে চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলাম বলেন, আটক বা মারধরের বিষয় টি সঠিক নয়, আরাফাতের সাথে আমার দীর্ঘদিনের লেনদেন রয়েছে। ওই লেনদেন সংক্রান্ত হিসাব ও ডকুমেন্টস দিতে সে আমার কাছে এসেছিল।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬