ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া রোহিঙ্গা শিবিরে বসবাসরত মিয়ানমারে থেকে পালিয়ে আশ্রয় নেওয়া আশ্রিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) হিন্দু ক্যাম্পে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান, শরণার্থী সেলের প্রধান (যুগ্ম সচিব), অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এবং ক্যাম্প-১ডব্লিউ-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি)।

মুক্তি, কক্সবাজার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) যৌথ সহযোগিতায় আরআরআরসি কার্যালয়ের সমন্বয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চায় বিশ্বাসী। রোহিঙ্গা শিবিরগুলোতে প্রধানত মুসলিম জনগোষ্ঠীর বসবাস হলেও সেখানে থাকা হিন্দু পরিবারগুলোও নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিপূর্ণ পরিবেশে পালন করে আসছে।

ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং মানবিক মূল্যবোধের চর্চা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণের এ উদ্যোগের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কল্যাণ, পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদারের বার্তা তুলে ধরা হয়।

এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। একই সঙ্গে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সংহতি, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

আপডেট সময় : ০১:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬