দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট রয়েছে উল্লেখ করে প্রত্যেকটি এলাকায় যারা খামারী ও হাঁস মুরগী পালন করেন তাদের উদ্বুদ্ধ করে সেই বিষ্ঠা, গোবর
দিয়ে কিভাবে বায়োগ্যাস প্ল্যান্ট করা যায় সেই লক্ষ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এবং সরকারের প্রত্যেক ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে কক্সবাজারের
নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলার আনিসপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এ কথা বলেন।
পরে প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন।
এসময় মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহীন দেলোয়ার,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান,যুব উন্নয়ন অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সাইফ 























