ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক করিম ডাকাত দলের সদস্য ।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখেছে বলে খবর পায় পুলিশ। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে হেফাজতে নেয়।

পরে জিজ্ঞাসাবাদে করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬