ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ১১:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 105

সোনাদিয়ায় প্যারাবন কেটে দখল করা বনভূমি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি সোনাদিয়া এসে পৌঁছান। এসময় তিনি সোনাদিয়ায় নির্বিচারে প্যারাবন কেটে দখলকৃত বনভূমিতে করা চিংড়িঘের, লবণ চাষ করা দখলকৃত জমি পরিদর্শন করেন।

পরে বনায়ন কার্যক্রম এবং কচ্ছপ হ্যাচারি স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে স্থানীয় ভিলেজ কনজারভেশন গ্রুপের সাথে বৈঠক করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘সোনাদিয়া প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর ধ্বংস যজ্ঞ চালানো হয়েছে। শিগগিরই দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধার করে সোনাদিয়ার হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। প্রকৃতি ও বনভূমি রক্ষা করা শুধু পরিবেশের স্বার্থে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমাদের দায়িত্ব।’

এই পরিদর্শনে সুইডেন দূতাবাস ও ইউএনডিপির প্রতিনিধি, সিইজিআইএস টিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে ছিলেন, পরিদর্শন শেষে কার্যকর উদ্যোগ গ্রহণে সরেজমিনে তাদের সাথেও পর্যালোচনা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব

সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় : ১১:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬