রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
এতে সাংবাদিক অর্পন বড়ুয়া প্রধান সমন্বয়কারী, বিপ্লব বড়ুয়া সভাপতি, দয়াল বড়ুয়া সাধারণ সম্পাদক ও লিটন বড়ুয়া অর্থ সম্পাদক নির্বাচিত হন।
প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পরদিন বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয় কল্প জাহাজ ভাসা উৎসব। বাঁশ, বেত ও রঙিন কাগজি কারুকাজে বিভিন্ন প্রাণী ও প্যাগোড়ার প্রতিকৃতিতে নির্মিত হয় এসব কল্প জাহাজ। এরইমাঝে জাহাজ ভাসা উৎসব উপলক্ষে রামুর বৌদ্ধ পল্লীগুলোতে শুরু হয়েছে নানা প্রস্তুতি।
বার্তা পরিবেশক 



















