ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোটসহ মোট ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এর মধ্যে মালয়েশিয়া যাওয়ার নামে প্রতারণার শিকার ৬৫ জন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে।

​বুধবার দিবাগত রাতে সমুদ্রসীমার নিরাপত্তায় নিয়োজিত নৌবাহিনীর টহল জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

​নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি কাঠের বোট দেখতে পায় মাছ ধরার ট্রলার ‘এফভি ক্রিস্টাল-১’। সহায়তার জন্য এগিয়ে গেলে বোটের কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে জানানো হয়। খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বোটটি উদ্ধার করে। এ সময় বোটে পানি প্রবেশ করতে থাকলে নৌসদস্যরা দ্রুত তা নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এতে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান করেন।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা গেছে, উদ্ধার হওয়া ৬৫ জন ভুক্তভোগীর অধিকাংশই মানব পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিলেন। পরবর্তীতে তাঁদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নৌযানে তোলা হয়। বোটে পানি ঢুকে চরম জীবনঝুঁকি তৈরি হলেও নৌবাহিনীর দ্রুত হস্তক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

আটককৃত পাচারকারী ও জব্দকৃত বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

আপডেট সময় : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬