প্রয়াত এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা শুক্রবার অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রথম দফা দুপুর ১২ টা ১০ মিনিটে কক্সবাজার শহরের কোর্টবিল্ডিং এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এবং বাদ জুমা শহরের বায়তুশ জামে মসজিদ প্রাঙ্গণে ২য় দফা জানাজা অনুষ্ঠিত হবে।
শহরের টেকপাড়ার ম্যালেরিয়া অফিস সড়কের বাসিন্দা এডভোকেট হারুন অর রশিদ বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন।
তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তারের পরামর্শে বুধবার তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকোট এম এ মন্নান ও সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন হেলালী।
নিজস্ব প্রতিবেদক 


















