ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার কক্সবাজার আসছেন, যোগ দেবেন রামুর জাহাজভাসা উৎসবে সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ কুতুবদিয়ার অবসরপ্রাপ্ত তহসিলদার আবদুল গফুর কুতুবী মারা গেছেন : সোমবার জানাজা ৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে

বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল

বন্যার পানি কমলেও চকরিয়া ও পেকুয়ার অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরেফেরেনি খাদ্যের নিশ্চয়তা। এমন পরিস্থিতিতে বন্যা-পরবর্তী জরুরি খাদ্যচাহিদা পূরণে চকরিয়া ও পেকুয়ার ১,৪০০ বন্যাদুর্গত মানুষের পাশেদাঁড়িয়েছে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল ।

২ ও ৩ সেপ্টেম্বর ২০২৬ চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ও চকরিয়াপৌরসভায় ৮০০ জনের মধ্যে এবং ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৬ পেকুয়াউপজেলার রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নে ৬০০ জনের মধ্যে খাদ্যপ্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, খেজুর, মুড়ি, চিড়া, আলু, গুড়, ভোজ্যতেল ও লবণসহ ৯ ধরনের প্রয়োজনীয়খাদ্যসামগ্রী।
বন্যায় ক্ষয়ক্ষতি ও দুর্বলতার মাত্রা বিবেচনায় এতিম, প্রতিবন্ধী ব্যক্তি, নারীও বয়স্কদের সহায়তায় অগ্রাধিকার দেওয়া হয়। কার্যক্রম বাস্তবায়নে চকরিয়াও পেকুয়া উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা ও তদারকি করে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বিতরণ কার্যক্রমপরিদর্শন করে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল -এর উদ্যোগের প্রশংসাকরেন। তিনি বলেন, “মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে খাদ্য সহায়তাকার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা এলাকারবন্যায় ক্ষতিগ্রস্ত অত্যন্ত দরিদ্র ও প্রকৃত প্রাপ্য পরিবারগুলোকেই সহায়তাদিচ্ছে। এ জন্য মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল কে আমার আন্তরিকধন্যবাদ।”
মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিতমানুষের তাৎক্ষণিক খাদ্য চাহিদা পূরণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণপরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা

বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল

আপডেট সময় : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬