ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা

চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা

চট্রগ্রামে অভিযান চলাকালে  পুলিশের  উপর হামলার ঘটনায় ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা (৪২) কে প্রধান করে ২৭১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

‎এ ঘটনায় (০৫ সেপ্টেম্বর)শনিবার খুলশী থানা পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

‎গেলো শুক্রবার  ভোরে ওয়্যারলেস কলোনিতে বগাকে গ্রেপ্তার করতে গেলেে তার অনুসারীদের হামলায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত এবং পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।

‎খুলশী থানা পুলিশ জানায়, বগাকে গ্রেপ্তারের জন্য তার ওয়্যারলেস কলোনির বাসায় অভিযান চালানোর প্রস্তুতি নিলে তিনি ওসিকে ফোন করেন। এ সময় ওসিকে মারধরের হুমকি দেওয়ার পাশাপাশি তার মাকে গালাগাল করেন বলে পুলিশের অভিযোগ। এরপর বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু ছুড়তে শুরু করেন।

‎হামলায় ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় ওসির সরকারি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান শেষে বগার বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ।

‎পুলিশের দাবি, অভিযানের খবর পেয়েই ওই সুড়ঙ্গ দিয়ে বাসা থেকে বেরিয়ে যান বগা। তার অনুসারীরাও তখন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় পৃথক একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‎খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্য আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

‎পুলিশ জানিয়েছে, বগা দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, পাহাড় কাটা, জমি দখল ও পাল্টা দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পুলিশের খাতায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে ১৭টি মামলা রয়েছে।

‎সর্বশেষ গত বৃহস্পতিবার পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রের অভিযোগ, গত দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলী এলাকার পাহাড়ি অঞ্চলে বগার নাম নানা অপরাধের সঙ্গে জড়িয়েছে। তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডে একটি দল গড়ে তোলার অভিযোগও রয়েছে।

‎বগা ওয়্যারলেস কলোনির বাসিন্দা মোহাম্মদ জাবেদের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় সূত্রের দাবি, সরকারি জমি দখলকে কেন্দ্র করে কথিত গোলাগুলির ঘটনার পর গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

‎এদিকে শুক্রবার দুপুরে এক ভিডিও বার্তায় বগা দাবি করেন, পুলিশ তার কাছে টাকা চেয়েছিল। এ কারণে তিনি ওসিকে গালাগাল করেছেন বলে ভিডিওতে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল

চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬