ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

১৭ ফেব্রুয়ারী কক্সবাজারে বিএনপির সমাবেশে প্রধান অতিথি সালাহউদ্দিন

গণ-অভ্যূত্থান পরবর্তী দেশের নতুন প্রেক্ষাপটে সারাদেশ জুড়ে বিশাল সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যটননগরী কক্সবাজারে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবেশ। শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা/গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ বাস্তবায়ন করতে প্রথম প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি যথাক্রমে- এনামুল হক, মমতাজুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জামিুল ইব্রাহিম চৌধুরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীসহ জেলা বিএনপি ও উপজেলা/পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রস্তুতি সভায় জানান, লক্ষাধিক জনসমাগমের লক্ষ্য নিয়ে সমাবেশটি আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

সমাবেশকে সফল করতে আজ বুধবার থেকে বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ করা শুরু হবে। এর মধ্যে বুধবার (১২ ফেব্রুয়ারি) টেকনাফ, পেকুয়া ও কুতুবদিয়া, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উখিয়া, মহেশখালী ও মাতামুুহুরী, শনিবার (১৫ ফেব্রয়ারি) চকরিয়া পৌরসভা ও চকরিয়া উপজেলা ও ঈদগাঁও উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এসব প্রস্তুতি সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।
এ ব্যাপারে শাহজাহান চৌধুরী বলেন, ‘কক্সবাজারের এই সমাবেশ শতভাগ সফল করতে আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের মাঝে এই খবর পৌঁছে গেছে। দীর্ঘদিন পর এই এমন সমাবেশ অনুষ্ঠিত হতে যাওয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও আনন্দিত হয়ে উঠেছেন। আশা করছি এই সমাবেশে মাধ্যমে জেলায় বিএনপির রাজনীতিতে একটি মাত্রা সৃষ্টি হবে।’

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, প্রস্তুতি সভায় নেওয়া সিদ্ধান্ত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের কাছে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘কক্সবাজারের ভূমিপুত্র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ দীর্ঘ একযুগ পর কক্সবাজারে এই প্রথম বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রিয়নেতার বক্তব্য শোনার জন্য লক্ষাধিক জনতার উপচে পড়া ঢল নামবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

১৭ ফেব্রুয়ারী কক্সবাজারে বিএনপির সমাবেশে প্রধান অতিথি সালাহউদ্দিন

আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫