ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ

গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে এক নারীর বাড়িতে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে আরসা সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উখিয়ার মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের সি/৫ ব্লকে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় আহত নারীর নাম মিনারা বেগম। তাঁকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​আহত নারীর স্বামী মোঃ রফিক জানান, তিনি বাসায় না থাকার সুযোগে বুধবার গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালানোর সময় তাঁর স্ত্রী বাধা দিলে আরসা সদস্যরা তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এরপর প্রতিবেশীরা রোহিঙ্গারা আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।এ সময় তাঁরা সাড়ে ৪ হাজার নগদ টাকা আর কিছু স্বর্ণ নিয়ে যায়।

​এদিকে সেই ক্যাম্পের রোহিঙ্গারা জানান, এ ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে বলে । তাঁরা হলেন- ক্যাম্প-৪-এর আরসা কমান্ডার আব্দুল মান্নানের ছেলে জাফর, ক্যাম্প-৪-এর জি-ব্লকের হাফেজ আহমদ, আরসা নেতা বশির আহমদ, জানে আলম। তাদের সাথে ছিকো আরো ১৫ থেকে ২০ জন।

​মধুরছড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ

গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ

আপডেট সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬