কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে শহরের অরুণোদয় স্কুলের হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, পিআইবির প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুণ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক সৈয়দ আলম।
এসময় প্রধান অতিথি সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা ও এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজে নারী পুরুষের বৈষম্য দূর করতে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে এবং সংবাদে নারীদের উপর বৈষম্যমূলক শব্দ ব্যবহার পরিহার করতে হবে।
প্রশিক্ষণে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, জেন্ডার সমতা ও চ্যালেন্জ, সাংবাদিকতায় সংবেদনশীল ভাষার ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 



















