ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি থাইংখালীতে জমিদখলের চেষ্টা, ১৪৪ ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ আদালতের ​পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা হৃদরোগে আক্রান্ত : ইনানীর বে ওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলি : আহত ১১ মাসের শিশু ‎কক্সবাজারে পাহাড় কাটার মূল হোতা খালেক মাঝি ও জোবায়ের গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ : পেকুয়ায় বেড়িবাঁধ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হচ্ছে

জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মোরারপাড়ায় শহীদ ওয়াসিম আকরামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান পেকুয়ার সন্তান ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন।

শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণও তাঁর কবরে উপস্থিত হন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬