দুই দিনের সরকারি সফরে ৬ ও ৭ আগস্ট কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সফরের বিস্তারিত সূচি জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে সন্ধ্যা সাতটায় মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সফরের দ্বিতীয় দিন (৭ আগস্ট) শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষেট (কউক) কার্যালয় পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা ১১টায় তিনি কউক-এর ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’ এর শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
রাত ৮ নাগাদ আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । 






















