ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের ইন্তেকাল জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার থাইংখালীর উত্তর রহমতের বিল দিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ৬৪ বিজিবি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দক্ষিণ রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৯ জুলাই) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনজুর আলী (৪০)। সে পালংখালী ইউনিয়নের থাইংখালীর দক্ষিণ রহমতের বিল গ্রামের মোঃ আনোয়ার আলীর ছেলে।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল উখিয়ার দক্ষিণ রহমতের বিল এলাকায় নদীপথে এক ব্যক্তিকে বস্তা মাথায় দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
​পরে তল্লাশি চালিয়ে তার মাথায় থাকা বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে নীল রঙের ১২টি কার্ট থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেছেন, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা কিনে আনছিলেন।

​উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি আরও জানান,
মাদক সরবরাহকারী ও জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক

আপডেট সময় : ০৩:১৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬