ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশেষ ব্যবস্থায় সেন্টমার্টিনে নিত্যপণ্য সরবরাহ; বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা কর অঞ্চল কক্সবাজারে ৯৬ নবনিযুক্ত কর্মীর বরণ অনুষ্ঠান ​টেকনাফে যুব প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা রামুর চাঞ্চল্যকর সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আক্তার কামাল সিলেট থেকে গ্রেফতার পাহাড়তলীর মৌলভী পাড়ার মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনীতে গ্রেফতার : দায় স্বীকার ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মহড়া কক্সবাজারে লাগানো হবে ২৮ লক্ষ গাছ পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, আতঙ্কে উপকূলবাসী জেলায় পাহাড় ধসে ১৯, পাহাড়ী ঢলে ভেসে গিয়ে ৩ জনসহ মোট ২২ জনের মৃত্যু : প্লাবিত নিম্নাঞ্চল পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু রোহিঙ্গা কার্যক্রমে স্থানীয়দের ৬০ শতাংশ নিয়োগের দাবি এমপি কাজলের উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ

পাহাড়তলীর মৌলভী পাড়ার মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনীতে গ্রেফতার : দায় স্বীকার

কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি রবিউল হাসান (২৮)-কে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (০৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টায় র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রবিউল হাসান কক্সবাজার সদর থানার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

​র‌্যাব জানায়,৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী ০৯ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর জড়িত অপরাধীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

​এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, মামলার প্রধান আসামি রবিউল ফেনী এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেনীর মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান উক্ত হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাহাড়তলীর মৌলভী পাড়ার মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনীতে গ্রেফতার : দায় স্বীকার

আপডেট সময় : ১১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬