ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষ অপহরণের চেষ্টার অভিযোগ তুললেও অপর পক্ষ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবাজার এলাকার বাসিন্দা নুরুল আমিন (পিতা: মোহাম্মদ হোছন) এবং আমীর সাব জামাল গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়। আমীর সাব জামাল গংয়ের দাবি, তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

প্রতিপক্ষের অভিযোগ অনুযায়ী, বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে রাখার পাশাপাশি নুরুল আমিন পক্ষ বিভিন্ন সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে আসছে। তাদের দাবি, গত তিন রাত ধরে আমীর সাব জামালের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে সময় কাটান।

অভিযোগ রয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকালে কয়েকজন ব্যক্তি নুরুল আমিনকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে নুরুল আমিন আহত হয়েছেন বলে জানা গেছে। নুরুল আমিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোয়াইক্যং নয়াবাজার ৭নং সভাপতি ও ইউনিয়ন জামায়াতের অফিস সহকারি।

অন্যদিকে, নুরুল আমিন পক্ষ ঘটনাটিকে অপহরণের চেষ্টা হিসেবে দাবি করেছে। তবে আমীর সাব জামাল গং এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমন অভিযোগ সামনে আনা হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দীর্ঘদিনের জমি বিরোধের দ্রুত আইনগত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের

আপডেট সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬