ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ব্লু ইকনোমি ও মেরিন সাইন্স বিষয়ে স্পেশালাইজড বিশ্ববিদ্যালয় ১৫-২০ বছর আগে হওয়া উচিত ছিলো- প্রধানমন্ত্রী ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’: হাকিমি প্রাণের দাবি পুরণ হলো কক্সবাজারবাসীর: মহাসড়ক ৬ লেনে উন্নত করা ঘোষণা প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিলো তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না।

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শিরোনামের এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বার্থে সবাইকে জিয়াউর রহমানকে স্মরণ করার আহবান জানিয়ে বলেন, পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ ও অবদান সম্পর্কে বিস্তারিত অবগত করতে হবে। এখনই সুযোগ এসেছে আবার জিয়াকে গভীরভাবে স্মরণ করার।

গণমাধ্যমের প্রসঙ্গে টেনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো তাঁর কাছে অবহিত করা দরকার। একই সঙ্গে চাটুকারিতার সংস্কৃতি থেকে গণমাধ্যমকে টেনে তোলার আহ্বান জানান তিনি।

চতুর্থ সংশোধনীর অন্ধকার থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধই একজন মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে। দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার ক্রমাগত দেশপ্রেম মানুষকে বারবার প্রভাবিত করেছে। জিয়াউর রহমান সবসময় ভিন্নমতকে সম্মান করতেন এবং বহুমাত্রিক ভাবনা নিয়েই এগিয়ে যেতেন।

গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রে সঠিক ও মুক্ত গণমাধ্যম ধারা প্রতিষ্ঠিত করা না গেলে সঠিক রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। স্বাধীন গণমাধ্যম হওয়া অত্যন্ত প্রয়োজন। শহীদ জিয়ার জন্ম না হলে গণমাধ্যমকে আবারও মুক্ত আলোতে আনা যেত কি না, তা এখনো প্রশ্ন রাখে।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে যে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে সংবাদপত্রকে আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই দেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং দলীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: একাত্তর টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬