ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি  চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা, জড়িতদের শাস্তি দাবি অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব ​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত কুতুবদিয়ায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে ৩টি কামানের গোলা উদ্ধার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং  ক্যারিয়ারের ৭টি ফাইনালেই অপরাজিত চ্যাম্পিয়ন এমি মার্টিনেজ লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা খুটাখালীতে ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু উখিয়ায় মহাসড়কে পশু হাট, শর্ত লঙ্ঘন করে অনুমোদন দিলেন ইউএনও!

নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি 

২০২০ সালের ৭ অক্টোবর জয়নাল আবেদীনকে আহবায়ক ও রিদুয়ানুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মেয়াদ শেষ হয়ে গেলেও প্রায় ৬ বছর ধরে এখনো বহাল রয়েছে সেই কমিটি, আন্দোলন-সংগ্রামের কঠিন পথ পেরোনো নেতাকর্মীরা এখন মুখিয়ে আছেন নতুন নেতৃত্বের অপেক্ষায়।

সম্প্রতি কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে গুরুত্বপূর্ণ ইউনিট উখিয়ায় কমিটির প্রতীক্ষায় প্রাণের সঞ্চার হয়েছে।

পদপ্রত্যাশী যারা রয়েছেন আলোচনায় 

রিদুয়ানুর রহমান

বর্তমানে সদস্য সচিবের দায়িত্ব পালন করা ত্যাগী এই ছাত্রনেতাকে অভিজ্ঞতা ও যোগ্যতার মাপকাঠিতে সম্ভাব্য ‘সভাপতি’ হিসেবে এগিয়ে রাখছেন তৃণমূলের নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘ ছাত্রদলের আমার প্রাণের ঠিকানা, শৈশব কৈশোরের স্কুল জীবন থেকে ছাত্রদলের হয়ে রাজপথে আছি। সংগঠন গুছিয়েছি, সংগ্রাম করেছি। দলের দুর্দিনে দলকে আগলে রেখেছি, দলের ডাকে সর্বোচ্চটা দিয়ে উপস্থিতি নিশ্চিত করেছি। ২৪ এর জুলাই আন্দোলনেও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। এখন দলের সুসময়ে এসে বিশ্বাস করতে চাই দল আমাকে নিরাশ করবে না। ‘

তিনি আরো বলেন, ‘আগামীতে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে প্রধানমন্ত্রী তারেক রহমান, উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য নিজের জীবনের সবটুকু দিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখবো। ‘

জিয়াউল করিম রিয়াদ 

উপজেলা কমিটির সদস্য  ও পালংখালী ইউনিয়নের বাসিন্দা এই ছাত্রনেতা সম্প্রতি জেলা ছাত্রদলের স্বাগত মিছিলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। পদের দৌঁড়ে তার নামও বেশ আলোচিত হচ্ছে।

রিয়াদ জানান, ‘ ছোটবেলা থেকে উখিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন থেকে আমার রাজনীতির পথচলা শুরু। অদ্যাবধি চেষ্টা করে এসেছি সাংগঠনিক সবকিছুতে নিজেকে সম্পৃক্ত রাখতে। ‘

দলের সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি সম্মানিত নেতৃবৃন্দরা প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করবেন। ছাত্রদল আমার কাছে পরিবারের মতো এবং সেই পরিবারের জন্য আমি ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো।’

আলী হোসেন সুমন 

বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমনও আলোচনায় রয়েছেন, কোটবাজারের এই ছাত্রনেতার রয়েছে ইতিবাচক রাজনীতির ইতিবৃত্ত।

ত্যাগী মূল্যায়নের প্রত্যাশা রেখে সুমন জানান, ‘ রাজপথে জীবনের সোনালী সময় ত্যাগে কেটেছে, সামনের দিনেও থাকতে চাই যতদূর যেতে পারি। আশা করছি ত্যাগীরা নতুন কমিটিতে মূল্যায়ন হবে।’

ওমর ফারুক 

উখিয়া সদরের উদীয়মান এই ছাত্রনেতা বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক। ফারুকের গ্রহণ যোগ্যতার পাশাপাশি জাতীয়বাদী রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য রয়েছে।

ফারুক বলেন, ‘ পরিবার থেকেই জাতীয়তাবাদী আর্দশ ধারণ করে বড় হয়েছি। দীর্ঘপথ চলায় সবারই আশা থাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। আশা করছি সামনের দিনে যোগ্যদের নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রদল মডেল ইউনিট হিসেবে সারাদেশে সুনাম ছড়াবে।’

নুরুল আলম ওয়াহিদ 

দ্বীপ ইউনিয়ন জালিয়াপালংয়ের এই ছাত্রনেতা ভদ্র ও সাবলীল আচরণে জনপ্রিয়তা পেয়েছেন নেতাকর্মীদের মাঝে। তাকেও পদের যোগ্য দাবীদার মনে হচ্ছে।

ওয়াহিদ বলেন, ‘ আমরা আর্দশ নিয়ে রাজনীতি করি, আমাদের কাছে দলই বড়। স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে যারা দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারবে তারাই মূল্যায়িত হোক এমনটাই চাই এবং আশা করি তার ব্যতিক্রম হবে না।’

এছাড়াও পদপ্রত্যাশী হিসেবে আরো যারা রয়েছেন- আতাউল ইসলাম বাবুল, রিদুয়ান ফারাবি, আব্দুল ওয়াহিদ মানিক, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল সিকদার ডালিম সহ অনেকে।

জেলা ছাত্রদলের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি ফাহিমুর রহমান জানিয়েছেন, শীঘ্রই সাংগঠনিক নির্দেশনাক্রমে জেলার সব ইউনিট ঢেলে সাজানো হবে এবং ত্যাগী,যোগ্যদের প্রাধান্য দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি 

নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি 

আপডেট সময় : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬