ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের টেকনাফে পিস্তলসহ সিএনজি চালক আটক কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, কোন ভাড়া কত হলো বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনা হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে শামীম আরা বেগম স্বপ্নাসহ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

বদলে যাচ্ছে পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক, সিদ্ধান্ত চূড়ান্ত

র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন হতে যাচ্ছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক নির্বাচন হয়েছে তা এখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন সেসময় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

ক্ষমতার পালাবদলের পর অন্তত সপ্তাহ খানেক পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

বদলে যাচ্ছে পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক, সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট সময় : ০৮:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫