ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন

কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই?

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার তেতৈয় গাছতলা এলাকায় ‘ইয়াবা নাকি টাকার ব্যাগ ছিনতাই’ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎
‎৫ মে মঙ্গলবারবিকেলে এই ঘটনা ঘটে।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রামুর খেলাঘর স্টোরের স্বত্বাধিকারী সাহেদুল ইসলাম নামের এক যুবক একটি ব্যাগ বহন করছিলেন। এসময় কালিরছার তেতৈয় গাছতলা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে তার ইয়াবার ব্যাগটি ছিনিয়ে নেয়। যেখানে ২০ হাজার পিস ইয়াবা ছিলো বলে দাবী করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি।
‎
‎তবে এ বিষয়ে জানতে চাইলে সাহেদুল ইসলাম টিটিএনকে মুঠোফোনে জানান “ব্যাগে কোনো ধরনের ইয়াবা ছিল না। সেখানে আমার ব্যবসার প্রায় আট লাখ টাকা ছিল, যা ছিনিয়ে নেওয়া হয়েছে।”
‎ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

‎এদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার সাথে মুঠোফেনে যোগাযোগ করা গেলে বক্তব্য পাওয়া যায়নি।

‎ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।
‎
‎অন্যদিকে ইয়াবা ছিনতাই না হলে নগদ আট লাখ টাকা ছিনতাইয়ের পরও কেন সাহেদ আইনের আশ্রয় নেয়নি তা নিয়ে রহস্য তৈরী হয়েছে সচেতন মহলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই?

আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬