ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোকরশ্মির বিষয়ে যা জানা গেল

কক্সবাজারের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর রশ্মি। জেলার বিভিন্নপ্রান্ত থেকে শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে মাঝআকাশে আলোকময় অগ্নিসদৃশ রশ্মি অবলোকন করেন অসংখ্য মানুষ। একই সময়ে রশ্মির অদূরে একটি রহস্যময় বস্তুকে আলো ছড়াতে দেখাতে গেছে।

প্রায় ২ মিনিট ধরে স্থায়ী থাকা এই আলো কৌতূহল তৈরি করে সাধারণ মানুষের মাঝে। কক্সবাজার শহরের সৈকতে ঘুরতে থাকা পর্যটকেরাও দৃশ্যটি দেখেছেন।

ঢাকার উত্তরা থেকে ঘুরতে আসা পর্যটক মোহাম্মদ আলী মুঠোফোনে সেই মুহূর্ত ধারণ করেছেন। তিনি বলেন, এমন দৃশ্য সচরাচর না দেখেই অদ্ভুত লেগেছে। রকেটের মতো কিছু একটা এই আলো ছড়িয়েছে মনে হল।

এছাড়াও জেলার উখিয়া, টেকনাফ, ঈদগাঁওসহ বিভিন্ন উপজেলায় এমন দৃশ্য দেখতে পাওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয়রা। টেকনাফ পৌর শহরে বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে চমকে উঠেন স্থানীয় যুবক মোরশেদ। তিনি বলেন, প্রথমে মনে করেছি এটি আকাশের মেঘ। আবার মনে হয়েছে কোনো রকেট কিনা? আমাদের এই এলাকা ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ। আকাশসীমায় এমন রহস্যময় বস্তুর ব্যপারে সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন আশা করি।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, এটি আসলে আবহাওয়া সংক্রান্ত কিছু নয়। ভারতীয় জলসীমায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা গণমাধ্যমে এসেছে। সেই স্থানটি ভারতীয় উপকূলে। প্রাথমিকভাবে মনে হচ্ছে- এ ঘটনার দৃশ্য আকাশে অবতারণা হওয়ার ফলে কক্সবাজারের মানুষ এমন রশ্মি দেখেছেন।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে এবং এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোকরশ্মির বিষয়ে যা জানা গেল

আপডেট সময় : ০৩:২৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬