ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফের উত্তর শিলখালীতে প্রাচীন খাল ভরাট: বিলীন হচ্ছে রেকর্ডীয় জমি, খননের দাবি

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বহু বছরের পুরনো একটি খাল গতিপথ পরিবর্তনের কারণে ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষের রেকর্ডীয় জমি খালের গর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, আরএস ও বিএস রেকর্ডে খাস হিসেবে থাকা খালটির ভরাট হয়ে জেগে ওঠা অংশ প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে। ফলে একদিকে যেমন কৃষিজমির ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

ভুক্তভোগীরা জানান, খালটির গতিপথ পরিবর্তনের ফলে অনেকের জমি নদী-খালের ভাঙনে হারিয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে ডিয়ারা জরিপ পরিচালনা করে যাদের রেকর্ডীয় জমি খালে বিলীন হয়েছে, তাদের জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি খালটি পুনরায় খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি রক্ষা পাবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

এদিকে বর্তমান সরকারের খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রমকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উত্তর শিলখালীর পাহাড় থেকে উৎপন্ন এই খালটি দ্রুত খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পশ্চিমাংশের একটি অংশ দেখা গেলেও, এর পরবর্তী অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঘেরা জমির পূর্ব পাশ ঘেঁষে দক্ষিণ দিকে বিস্তৃত ছিল। পরে জাবেদ আলীর জমির মাঝ দিয়ে প্রবাহিত খালটির বড় একটি অংশ বর্তমানে ভরাট হয়ে গেছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফের উত্তর শিলখালীতে প্রাচীন খাল ভরাট: বিলীন হচ্ছে রেকর্ডীয় জমি, খননের দাবি

আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬