ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি

‘এসো মিলি একসাথে, মৈত্রী-করুণার বন্ধনে’— এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে আগামীকাল (১ মে, শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।

তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত এই মহাপুণ্যময় তিথি (২৫৭০ বুদ্ধাব্দ) উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬।

উক্ত আয়োজনে- মাননীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ এবং বৌদ্ধ ধর্মালম্বীরা এতে অংশগ্রহণ করবেন।

কক্সবাজার জেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬ এর সভাপতি কে.শ্রী জ্যোতিসেন মহাথের এবং সাধারণ সম্পাদক কানন বড়ুয়া বিশাল জানান: ​“বুদ্ধ পূর্ণিমা কেবল বৌদ্ধ সম্প্রদায়ের নয়, এটি মানবজাতির জন্য মৈত্রী, করুণা ও প্রজ্ঞার বার্তা নিয়ে আসে।”

আগামীকাল দুপুর ২টায় শহরের ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট এলাকার অগ্গ্যমেধা ক্যাং থেকে একটি বিশাল শান্তি শোভাযাত্রা বের করা হবে। ঢোল, করতাল ও ঐতিহ্যবাহী বাজনার তালে তালে এই বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হবে।

​পরবর্তীতে শহীদ দৌলত ময়দানের শহীদ সুভাষ হলে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলাচরণ, পবিত্র কীর্তন এবং সদ্ধর্ম সভা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ১১:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬