ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশি বিভিন্ন পণ্যসামগ্রী ও বাংলাদেশে আনার সময় ১১টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ফুলতলী, হাতিমারাঝিড়ি, লেম্বুছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোর ম্যাট, ফিডসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য। পাশাপাশি, মালিকবিহীন অবস্থায় ১১টি বার্মিজ গরুও জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল ও গরুর সর্বমোট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার ফলে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :

দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি

আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬