ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদন্ড সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে ভুল ইংরেজিতে নারী এমপির বক্তব্য আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ পেকুয়ায় আগুনে পুড়ে ছাই লবণ শ্রমিকের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকার কম্বোডিয়ায় সাইবার প্রতারণার জাল: চার দিনে ফিরলেন ২২১ বাংলাদেশি হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

টেকনাফের বাহারছড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা হিসেবে মোট ৩,৫০০ জনকে পর্যায়ক্রমে ৭৭ কেজি করে চাল প্রদান করা হবে। এর মধ্যে বৃহস্পতিবার প্রায় ১,০০০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহাম্মদ, সদস্য সচিব মোঃ ইলিয়াস, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ূন এবং মহিলা সদস্য জুহুরা নেজামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হক ও মহিলা সদস্য জুহুরা নেজাম।

চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, প্রথম পর্যায়ে ১ ও ৬ নম্বর ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, পুরো বিতরণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

চাল পেয়ে জেলেরা জানান, কোনো প্রকার হয়রানি ছাড়া সরকারি সহায়তা পাচ্ছেন, যা তাদের জন্য স্বস্তিদায়ক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬