ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। ভালো দেশ গঠনে সবার সহযোগিতা লাগবে। এ দেশকে সবাই মিলে গড়তে হবে। আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। এমন একটি বাংলাদেশ কোনো একটি দল একা গড়তে পারবে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এমন একটি দেশ চায়। ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ গঠনে তাদের স্বপ্ন পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজ করবে। রাস্তা-ঘাটে ভিক্ষুকের মতো কেউ চাঁদা ওঠাবে না। খাল-বিল, নদী-নালা দখল করবে না। সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ গঠন করতে পারবো।

চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়ায় যাত্রা বিরতি করেন। সংক্ষিপ্ত পথসভার পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন জামায়াতে ইসলামীর আমিরের বহর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার: জামায়াত আমির

আপডেট সময় : ০৬:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫