ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফের হ্নীলায় র‍্যাবের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

​মাদক মামলায় আদালতের দেওয়া কারাদণ্ড এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসামি মো. জাকারিয়া (৩০)।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জাকারিয়া টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্প এলাকার শফিক আহম্মদের ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, মো. জাকারিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ সময় ধরে সে বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল লেদা এলাকায় অবস্থান গ্রহণ করে এই দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের পর গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬